এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৃষিকে বাঁচিয়ে রাখতে এবং উৎপাদন বাড়াতে খাল-নদী পুনঃখনন ও পানি সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। তিনি বলেছেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কারণ কৃষিই আমাদের সামগ্রিক অর্থনীতির প্রধান ভিত্তি।"
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার কৃষির আধুনিকায়ন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষি উৎপাদন আরও বাড়াতে কৃষকদের পাশে থেকে সব ধরনের সরকারি সহায়তা অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শামা ওবায়েদ ইসলাম উপজেলার দুস্থ ও অসহায় ৮০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ৫ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়া পরিবেশ সুরক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে উপজেলার ২ হাজার ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমেরও শুভ সূচনা করেন তিনি।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান এবং সিডিএর অতিরিক্ত পরিচালক মো. হাফিজ হাসান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন।
নভেম্বর ৩০, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
এপ্রিল ২১, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বলিউড | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১১ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।