এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে এক যুবতীর মৃত্যু ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৬টা ৩০ মিনিটে ভাড়া বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও মামলার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেসর্দি গ্রামের শ্রীবাসুদেব দাসের ছেলে সৌরভ কুমার দাস (২২) প্রেমের সম্পর্কের মাধ্যমে মধুখালী পৌরসভার গাড়াখোলা গ্রামের বাবলু কুমার ঋষির মেয়ে ঝরনা ওরফে বন্যা (২০)-কে বিয়ে করেন। দাম্পত্য জীবনের শুরু থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। দাম্পত্য কলহের জেরে প্রায় এক বছর ধরে বন্যা তার বাবার ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। দম্পতির একটি দুই বছর দশ মাস বয়সী পুত্র সন্তান রয়েছে।
বন্যার মা শেফালী রানী বলেন, ভোরে তিনি অন্যের বাড়িতে কাজে গিয়েছিলেন। সকাল ১১টার দিকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দরজা খুলে ভিতরে প্রবেশ করলে তিনি বন্যার মুখের উপর বালিশ চাপা অবস্থায় পড়ে থাকা দেখেন। বালিশ সরিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি পুলিশে খবর দেন।
মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্যার মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরদিন (২১ অক্টোবর) বিকেল ৫টায় ময়নাতদন্ত শেষে মধুখালী মহাশ্মশানে বন্যার দাফন সম্পন্ন হয়।
মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রুস্তম আলী জানান, “ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত স্বামী সৌরভ কুমার দাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও কঠোর বিচার দাবি করেছেন।
ফেব্রু ১১, ২০২৬
ডিসেম্বর ১৪, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ৯ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।