এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের ধানের শীষ প্রতিকে বিএনপির মনোনয়নপ্রার্থী, নওগাঁ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত), আত্রাই উপজেলা বিএনপি সভাপতি ও ২০২০ সালের রাণীনগর-আত্রাই উপ-নির্বাচন প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজু লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে আবাদপুকুর বাজারে, বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পথ-পথে লিফলেট বিতরণ করেন। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে এলাকাকে মুখরিত করেন এবং সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে ৩১ দফা মনোযোগসহকারে পড়ার আহবান জানান।
এস এম রেজাউল ইসলাম রেজু বলেন, "৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচী নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। গ্রামগঞ্জের সাধারণ মানুষসহ সকল শ্রেণির মানুষ এটি স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।"
তিনি আরও জানান, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায়বিচার, সমঅধিকার এবং প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে। তিনি মন্তব্য করেন, "আওয়ামী লীগ দেশের সম্পদ লুটপাট করে সাধারণ মানুষকে দূর্ভোগে ফেলেছে। বিএনপি ক্ষমতায় এলে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং একটি আধুনিক রাষ্ট্র কাঠামো গড়ে তুলবে।"
রেজু আরও বলেন, "দেশের প্রকৃত উন্নয়নের জন্য জনগণকে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং বেকারত্ব দূর হবে।" তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানান।
এ সময় রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি এচাহক আলী, সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, রাণীনগর উপজেলা যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, ছাত্র বিষয়ক সম্পাদক তারেক পিন্টু, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী হারুন, যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজ-এ-আলম, কালীগ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক ছোলাইমান আলী মণ্ডল, একডালা ইউনিয়ন সাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালীগ্রাম ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, একডালা ইউনিয়ন যুবনেতা সবুজ, শাহিনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেপ্টেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ৭ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।