এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের দুটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল তানভীর হোসেন। সোমবার (১৬ জুন) রাজশাহী কেন্দ্রীয় কারাগার ও কারা প্রশিক্ষণ একাডেমি পরিদর্শন শেষে তিনি এই কার্যক্রমে অংশ নেন।
পুকুর দুটিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও পাঙ্গাসসহ নানা জাতের মাছের পোনা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ডিআইজি প্রিজন জনাব কামাল হোসেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খানসহ কারা বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পোনা অবমুক্ত শেষে কর্নেল তানভীর হোসেন বলেন, “স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে আমরা সরকারের আয়ের নতুন পথ তৈরি করছি। এই পুকুরে উৎপাদিত মাছ বন্দীদের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে, যা সরকারের ব্যয় সাশ্রয়ে সহায়তা করবে এবং কারাগারকে খাদ্যে স্বনির্ভর করে তুলবে।”
তিনি আরও বলেন, “কারাগার কেবল শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের কেন্দ্র। এখানে উৎপাদনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে বন্দীরা প্রশিক্ষণ পাচ্ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে উপকারে আসবে।”
ডিআইজি প্রিজন কামাল হোসেন জানান, “কারাগার ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও আত্মনির্ভরশীল করতে মাছ চাষ, কৃষিকাজ, বৃক্ষরোপণ ও প্রশিক্ষণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।”
কারাগার পরিদর্শনকালে কর্নেল তানভীর হোসেন একটি লিচু গাছ রোপণ করেন এবং বন্দী ও কারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। শেষে কারাগারের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি সন্তোষ প্রকাশ করেন।
কারা প্রশাসনের এ ধরনের উদ্যোগ বন্দীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি ব্যয় হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও আরও গঠনমূলক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান কর্মকর্তারা।
মার্চ ২৫, ২০২৫
ফেব্রু ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।