এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে গুজব ছড়িয়ে এক ট্রাকচালককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। রবিবার দুপুরে উপজেলার বিনলালিয়া নতুন বাজার এলাকায় গিয়ে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন।
জানা যায়, গত কয়েকদিন আগে বিনলালিয়া নতুন বাজার এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ে। এর জেরে স্থানীয় কিছু উত্তেজিত জনতা ওই ট্রাকচালককে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাস্থল পরিদর্শনকালে পুলিশ সুপার নজরুল ইসলাম স্থানীয়দের উদ্দেশে বলেন, “গুজবের ওপর ভিত্তি করে আইন নিজের হাতে তুলে নেওয়া বা কাউকে মারধর করে হত্যার মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও জঘন্য অপরাধ। এ ঘটনায় যারা সরাসরি জড়িত এবং যারা গুজব ছড়িয়ে উস্কানি দিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কঠোরভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষকে সচেতন হতে অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে পুলিশকে জানান, কিন্তু নিজে বিচার করতে যাবেন না। গুজবে কান দিয়ে কোনো নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়।”
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফাহাদ, রাসুল সামদানী আজাদ, এসআই সনাতন কুমার মন্ডলসহ নগরকান্দা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।