এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর (মুন্সীর চর) এলাকায় ভূমিদস্যু কবির খান ,আজিজ খান, ইব্রাহিম খান গংদের বিচারের দাবিতে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে । আজ বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ চরভদ্রাসন ফরিদপুরে ব্যানারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন চরশালেপুর (মুন্সীর চর) এলাকার ভূমিদস্যু কবির খান, আজিজ খান ও ইবরাহিম খানসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে।
এ সময় তারা অভিযোগ করেন তারা প্রায় ১৭ বছর ধরে প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শন এবং নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের ফলে শত শত নিরীহ মানুষের প্রায় এক হাজার একর জমি দখল হয়েছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে তারা দাবি করেন।
তারা আরো বলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে গিয়েও এ সমস্যার তারা কোনো প্রতিকার পাননি। অভিযুক্তদের মধ্যে একজন পূর্বে একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এরপর ফরিদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ ফরহাদ, শামসু মোল্লা, তারা মিয়া মাল, নার্গিস বেগম মোসলেম মোল্লা মোনায়েম খান প্রমূখ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।