এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের চিন্তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে যে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপের পরিকল্পনা করছে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তিনি বলেন, “মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন। মূলত জীবন ও জীবিকার প্রয়োজনে এবং যাতায়াতের সুবিধার্থেই তারা এই বাহনটি ব্যবহার করে থাকেন।”
তিনি আরও লেখেন, “রাষ্ট্রের রাজস্ব বৃদ্ধির প্রয়োজনে করের পরিধি বাড়ানো জরুরি হতে পারে, তবে জীবনসংগ্রামে লিপ্ত এসব সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো কোনোভাবেই সংগত নয়।”
আশা প্রকাশ করে জামায়াত আমির বলেন, সরকার যদি এমন কোনো পরিকল্পনা গ্রহণ করে থাকে, তবে জনস্বার্থের কথা বিবেচনা করে তা থেকে দ্রুত সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে বলে তিনি মন্তব্য করেন।
ফেব্রু ২১, ২০২৬
ডিসেম্বর ২০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
বিনোদন | ১৬ আগস্ট, ২০২৬
বলিউড | ১৬ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।