এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা, দ্রুত বর্জ্য অপসারণ এবং জনসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকবিরোধী অভিযান জোরদার করা এবং জনসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম। এছাড়াও কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, "ফরিদপুর শহরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। আসন্ন ঈদে সাধারণ মানুষ যাতে কোনো ভোগান্তিতে না পড়ে এবং শহরের পরিবেশ যাতে পরিচ্ছন্ন থাকে, সেদিকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সজাগ দৃষ্টি রাখতে হবে।"
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, "ঈদুল আযহা কেন্দ্রিক সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। বিশেষ করে পশুর হাটের নিরাপত্তা, চামড়া সংরক্ষণ এবং দ্রুত বর্জ্য অপসারণে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ড ও ঈদকালীন বিশেষ পরিকল্পনা তুলে ধরেন। ফরিদপুরবাসীর উন্নয়ন ও কল্যাণে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জুলাই ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
শিক্ষা | ১ জুলাই, ২০২৬
জাতীয় | ১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।