এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শশা মঈনুল ইসলাম মাদ্রাসা তার গৌরবময় ৫০ বছরের পদার্পণ উপলক্ষে উদ্যাপন করেছে সুবর্ণজয়ন্তী উৎসব। সোমবার (৯ জুন) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল স্মৃতি, সম্মান ও কৃতজ্ঞতার এক অপূর্ব মিলনমেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী ড. হাফেজ মাওলানা রেজাউল করিম এবং সঞ্চালনায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মুফতি আবু সাঈদ শরীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী, যিনি তাঁর বক্তব্যে মাদ্রাসার শিকড় ও ঐতিহ্যের কথা স্মরণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রতিষ্ঠানকে আরও আধুনিক ও জ্ঞাননির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চর কমলাপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা হেলালউদ্দীন, সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহিদুল ইসলাম, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ইসলামী শিক্ষা বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের মিয়া, মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা কারামত আলী, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা লিয়াকত আলী, নগরকান্দা কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা ইউসুফ, শিবচর জামেয়াতুস সুন্নার মোহাদ্দিস মুফতি সাঈফ মাহমুদ এবং মাওলানা সগির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. নুরুল ইসলাম, মুকসুদপুর সরকারি কলেজের প্রভাষক এইচ এম সোলায়মান, কাজী মকিদুর রহমান, মুফতি হাসিবুর রহমান এবং হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ। তারা সবাই মাদ্রাসার দীর্ঘ পথচলার বিভিন্ন স্মৃতি ও অবদানের কথা তুলে ধরেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠান শেষে বাদ যোহর অতিথি, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সেই সঙ্গে উপস্থিত অতিথিবৃন্দ ও প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মাদ্রাসার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসব ছিল শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার এবং প্রাক্তনদের জন্য স্মৃতিচারণার এক ঐতিহাসিক দিন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ৯ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৯ আগস্ট, ২০২৬
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।