এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই সনদ নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তা শুধু এনসিপির সিদ্ধান্ত অনুযায়ী হলে চলবে না—সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
সোমবার (৯ জুন) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া আতিকুর রহমান উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “জুলাই সনদ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে মনে রাখতে হবে, ওই সময়ে রোদ-বৃষ্টির মধ্যে শিক্ষার্থীরা মাঠে ছিল, মেয়েরা নেতৃত্ব দিয়েছে, অভিভাবকেরা পাশে ছিলেন—তাদেরও মতামতের মূল্য রয়েছে। এখন তাদের দেখা যায় না, তারা কোথায়? তাদের কথা বিবেচনায় না এনে শুধু এনসিপির সিদ্ধান্তে এই সনদ গ্রহণযোগ্য হবে না।”
শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশে একটি রাজনৈতিক উপলব্ধি তৈরি হয়েছে—এনসিপির মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের বিষয়টি সামনে এসেছে। সেক্ষেত্রে শুধু তাদের বক্তব্য নয়, সকল দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদের রূপরেখা নির্ধারণ করতে হবে।”
নির্বাচন ইস্যুতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেত্রী বলেন, “আগামী এপ্রিল মাস ঝড়বৃষ্টির সময়, সেই সঙ্গে রোজার ঈদ ও এসএসসি-এইচএসসি পরীক্ষা থাকে। এমন সময়ে নির্বাচন দিলে সেটির গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই ডিসেম্বর বা জানুয়ারি মাসে উপযুক্ত পরিবেশে নির্বাচন আয়োজিত হওয়া উচিত।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা বিএনপি মেনে নেবে না। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।”
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, যুগ্ম-আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, ঢাকা উত্তর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ প্রমুখ।
নভেম্বর ১৮, ২০২৫
আগস্ট ১৫, ২০২৫
মার্চ ১৫, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বরিশাল | ৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৮ আগস্ট, ২০২৬
ঢাকা | ৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।