এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঈদুল আযহার আনন্দঘন মুহূর্ত শেষে পুরনো বন্ধুদের সঙ্গে মিলনমেলার আবেগে একত্র হচ্ছেন খোকসা জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা। এই উপলক্ষে এক প্রাণবন্ত প্রস্তুতি সভার আয়োজন করা হয় ঈদের পরদিন—রবিবার (৮ জুন) বিকেল ৫টায়, স্থানীয় স্বপ্ন বিলাস রেস্টুরেন্টের দ্বিতীয় তলায়।
বন্ধুসুলভ পরিবেশে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ব্যাচের একাধিক প্রাক্তন শিক্ষার্থী, যারা বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সভায় মিলনমেলার তারিখ, স্থান, বাজেট, কর্মসূচি ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
সভায় জানানো হয়, এই মিলনমেলার মূল উদ্দেশ্য প্রাক্তনদের মাঝে পারস্পরিক সম্পর্ক পুনঃস্থাপন, বন্ধন আরও দৃঢ় করা এবং অতীত স্মৃতিগুলোকে নতুন করে জাগিয়ে তোলা। আলোচনার একপর্যায়ে গঠন করা হয় একটি আহ্বায়ক কমিটি, যার নেতৃত্বে থাকবেন সাজ্জাদ আহমেদ আজমল। এই কমিটি মিলনমেলার বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করবে এবং অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
সভার এক পর্যায়ে উপস্থিত সবাই ফিরে যান স্কুলজীবনের স্মৃতিময় মুহূর্তে—হাসি, আনন্দ আর পুরনো দিনের গল্পে মুখর হয়ে ওঠে মিলনস্থল।
প্রস্তুতি সভা শেষে আয়োজকরা জানান, মিলনমেলাকে কেন্দ্র করে যেনো একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সেই প্রত্যাশায় কাজ করছেন সবাই। পাশাপাশি, ১৯৯৬ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীকে মিলনমেলায় অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানানো হয়।
আগস্ট ১৩, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বান্দরবান | ২১ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।