সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুলের গভীর শোক

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
৬ নভেম্বর, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন:
সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুলের গভীর শোক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। 

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এক শোকবার্তায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে দায়িত্ব পালনকালে সৈনিক তিতাস শেখ যে অসামান্য আত্মত্যাগ দেখিয়েছেন, জাতি তা চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। দেশের জন্য নিবেদিতপ্রাণ এই তরুণের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার ধৈর্য দান করতে মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।