নওগাঁয় ডিবি'র মাদক বিরোধী পৃথক অভিযানে নারী ও যুবক দু'জন মাদক কারবারী আটক

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১২ মার্চ, ২০২৬ ১১:৪০ এএম
শেয়ার করুন:
নওগাঁয় ডিবি'র মাদক বিরোধী পৃথক অভিযানে নারী ও যুবক দু'জন মাদক কারবারী আটক

নওগাঁয় ডিবির মাদক বিরোধী পৃথক অভিযানে ৭শ' পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার সহ এক নারী ও যুবক দু'জন মাদক কারবারী আটক। নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ ডিবি ও জেলা পুলিশ জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলমান রেখেছে।

 তারই ধারাবাহিকতায় বুধবার ১১ মার্চ ডিবি পুলিশের চৌকস টিম নওগাঁর পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার সহ নারী ও যুবক দু' জনকে আটক করেন। 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সারে ৭ টারদিকে ডিবির একটি চৌকস টিম পোরশা উপজেলার পাচরাই ফুটবল খেলার মাঠ তিন রাস্তা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাতেনাতে ইলিয়াস শাহ নামে এক যুবক মাদক কারবারীকে আটক করেন। আটককৃত যুবক হলেন, নওগাঁর পোরশা উপজেলার বাজিনা পুকুর গ্রামের আশরাফুল এর ছেলে ইলিয়াস শাহ (৩৩)। এছাড়াও একই দিন ডিবির চৌকস টিম বিকেল সারে ৫টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা উপজেলার সতিহাট এলাকার শ্রীরামপুর ঋষি পাড়ায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ শ্রীমতি তুলশী নামে এক নারী মাদক কারবারীকে আটক করেন। 

আটককৃত নারী হলেন, শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামের গোকুল এর স্ত্রী শ্রীমতি তুলশী। পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ আটক নারী ও পুরুষ মাদক কারবারী দু' জনের বিরুদ্ধে নওগাঁর পোরশা ও মান্দা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে

বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।