এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তাঁর আবাসস্থল ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল’-এ জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, মিয়ানমারে রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো নিজ ভূমিতে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এই লক্ষ্য অর্জনে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর ও ফলপ্রসূ উদ্যোগ নিতে হবে।"
বৈঠকে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ফিলিপ্পো গ্রান্ডি রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদান করায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি সংকটটির স্থায়ী ও টেকসই সমাধানে জাতিসংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।
নভেম্বর ৩, ২০২৫
সেপ্টেম্বর ১৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।