এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পদত্যাগের দুই দিন পর দেশের সরকারি বাসভবন ‘বঙ্গভবন’ ত্যাগ করেছেন ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে এক গাড়িবহর নিয়ে বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে যাত্রা করেন তিনি। এর মাধ্যমে বঙ্গভবনে তাঁর অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন তিনি। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব পাওয়ার কথা থাকলেও ৩ বছর ৩ মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় নানা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত একটি সরকারি প্রজ্ঞাপন ইতোমধ্যে জারি করা হয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।