এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে পরিচালিত অভিযান থেকে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ। গালফ নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার মোট ১৪ হাজার ৯৭০ জনের মধ্যে—
আবাসন আইন লঙ্ঘনের দায়ে: ৭,৪৩৭ জন
সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে: ৩,৯৯১ জন
শ্রম আইন লঙ্ঘনের দায়ে: ৩,৫৪২ জন
অনুপ্রবেশ ও অবৈধ প্রস্থানচেষ্টা:
অভিযান চলাকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ৬২ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৭ শতাংশ ইয়েমেনের নাগরিক। বাকি ১ শতাংশ অন্যান্য দেশের। এছাড়া অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করার সময় আরও ৩৩ জনকে হাতেনাতে ধরা হয়।
আইন লঙ্ঘনকারীদের থাকার জায়গা দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা, পরিবহন কিংবা যেকোনো উপায়ে সহায়তা করার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া ও নিজ দেশে ফেরত প্রেরণ:
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে প্রায় ৩০ হাজার ৫৪৬ জন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এদের মধ্যে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ এবং ১ হাজার ৯৮৯ জন নারী।
আটককৃতদের মধ্যে ১৭ হাজার ৭৪৭ জনকে প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথি সংগ্রহের জন্য স্ব-স্ব দূতাবাসের কাছে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ১১৩ জনকে নিজ দেশে ফেরার টিকিট বুকিংয়ের প্রক্রিয়াধীন রাখা হয়েছে। এছাড়া আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ইতোমধ্যেই ১৩ হাজার ২৫১ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ডিসেম্বর ২৭, ২০২৫
মে ১১, ২০২৬
জুন ১৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।