এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কোনো এক সময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে—এমনই আশাবাদ ও স্বপ্নের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। একই সঙ্গে দেশের ফুটবলের বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে এর সার্বিক উন্নয়নে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান তিনি।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কবে বিশ্বকাপ ফুটবল খেলবে—এমন প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “এটি বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার একটি বিষয়। আমাদের দেশের মানুষ ব্রাজিল বা আর্জেন্টিনার মতো দলের সমর্থক হলেও, মনে মনে নিজের দেশকে বিশ্বকাপে দেখার আকুলতা সবারই আছে। আমিও আপনাদের সঙ্গে একমত, আমি নিজে সেই স্বপ্ন দেখি এবং প্রত্যাশা করি।”
নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে না দিয়ে সাবেক এই জাতীয় ফুটবলার বলেন, “আমি নির্দিষ্ট করে কোনো তারিখ বা বছর ঘোষণা করব না যে ১০ বা ১২ বছর পর বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। যখন খেলোয়াড় ছিলাম, তখন আমাদের অনেক সীমাবদ্ধতা ও চাহিদার কথা বলতাম। এখন যেহেতু দায়িত্ব আমার ঘাড়ে এসেছে, তাই সমস্যাগুলোর টেকসই সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে দৃশ্যমান অনেক পরিবর্তন আসছে।”
সংবাদ সম্মেলনে সরকার কর্তৃক বিনামূল্যে বিশ্বকাপ ফুটবল সম্প্রচারের ব্যবস্থা করায় দেশবাসী ও ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমিনুল হক আরও বলেন, “যেহেতু আমরা একদম শূন্য থেকে কাজ শুরু করেছি এবং আমাদের দেশ ফুটবলপাগল একটি দেশ, আশা করি কোনো না কোনো এক সময় আমরা বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে পৌঁছাব। সেই পথচলাটা আমরা শুরু করতে পেরেছি। হয়তো ১০ বছর, ২০ বছর বা কোনো এক সময়ে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে—এই স্বপ্ন নিয়ে আমরা এগোচ্ছি।”
জুন ২০, ২০২৬
জুন ২৭, ২০২৬
জুলাই ৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ময়মনসিংহ | ২৬ জুলাই, ২০২৬
ক্রিকেট | ২৬ জুলাই, ২০২৬
নাটোর | ২৬ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।