এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মিশরের দক্ষিণ সিনাই উপদ্বীপে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত এবং আরও ২৮ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গভর্নরেটের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ সিনাই গভর্নরেট এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার সকালে দাহাব ও নুয়াইবা সংযোগকারী মহাসড়কের আল-সাদা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে মিশর এবং প্রতিবেশী জর্ডানের নাগরিকরা ছিলেন।
প্রাথমিক তথ্যানুযায়ী, বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রীদের সেখান থেকে সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে রাজধানী আম্মানে যাওয়ার কথা ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো পর্যটক দলের ভ্রমণ বাস ছিল না; বরং কায়রো-আম্মান রুটে নিয়মিত চলাচলকারী একটি আন্তর্জাতিক যাত্রীবাহী পরিবহন ছিল।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে।
আগস্ট ২৯, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
জুলাই ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।