এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর আজই বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন ত্যাগ করে তিনি রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবনে উঠবেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তা ছাড়া শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই তিনি বিদেশে যাচ্ছেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে তিনি সিঙ্গাপুর অথবা ব্যাংককের কথা জানিয়েছেন।
মো. সাহাবুদ্দিন জানান, জটিল রোগে আক্রান্ত হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর চিকিৎসকেরা তাকে বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তার স্ত্রী রেবেকা সুলতানাও দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই স্ত্রীকে সঙ্গে নিয়েই তিনি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাবেন।
এর আগে গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে নিজের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পরবর্তীতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাবেক রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতাকেই দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি নিয়ে মো. সাহাবুদ্দিন জানান, গত কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালামাল গুলশানের বাসভবনে সরিয়ে নেওয়ার কাজ চলছিল। ইতিমধ্যে বাসাটির সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। নির্ধারিত সময় অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার প্রায় ২১ মাস আগেই তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ালেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
বরিশাল | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১০ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।