এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ময়মনসিংহের ত্রিশালে ঐতিহাসিক ‘ধরার খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান তিনি। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই উন্নয়ন কার্যক্রমের সূচনা করেন।
উদ্বোধন শেষে খালের পাশে আয়োজিত এক জনসভায় স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় পর তাঁর সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও খালটির পুনঃখনন কার্যক্রম শুরু করলেন, যা এলাকার কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
জনসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন বক্তব্য দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম এবং ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
মাদারীপুর | ২২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২২ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় | ২২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।