এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ২০২৭ সাল থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয় সংখ্যা কমানোর চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠক শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের বলেন, "এসএসসির বিষয় কমানো নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"
এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী জানান, বিষয় কমানোর ব্যাপারে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ঠিক কী কারণে বিষয় সংখ্যা কমানোর চিন্তা করা হচ্ছে, সে বিষয়ে বোর্ডের চেয়ারম্যানরা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে, বৈঠক সূত্র জানিয়েছে, বিষয় কমানোর পাশাপাশি দেশের সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নপত্রে (অভিন্ন প্রশ্নে) নেওয়ার সম্ভাবনা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে অধ্যাপক খন্দোকার এহসানুল কবির জানান, অভিন্ন প্রশ্নপত্রের বিষয়ে আলোচনা হলেও এ ক্ষেত্রেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি মন্ত্রণালয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
মাদারীপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।