এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকারের ক্ষমতার মূল উৎস দেশের জনগণ—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যতদিন জনগণের সমর্থন ও সহযোগিতা থাকবে, দেশের উন্নয়ন ও পুনর্গঠনে বিএনপি কোনো বাধাই মানবে না।
আজ সোমবার সকালে বরিশালের গৌরনদীর বাটাজোরে 'ফ্যামিলি কার্ড' পাওয়া নারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই এবং জনগণকে সঙ্গে নিয়েই একদিন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।"
মতবিনিময় সভার শুরুতে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সুবিধা ও অভিজ্ঞতার কথা সরাসরি শোনেন। পারুল আখতার নামের এক সুবিধাভোগী নারী মঞ্চে এসে অনুভূতি প্রকাশ করে বলেন, এই কার্ড পাওয়ার ফলে তার সংসারের অভাব দূর হয়েছে এবং তিনি স্বাবলম্বী হতে পেরেছেন।
এ সময় প্রধানমন্ত্রী জানান, বাটাজোরে প্রায় ৬০০ পরিবার ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হয়েছে। যারা এখনও পাননি, তারাও দ্রুতই এই কার্ড পাবেন। তিনি উল্লেখ করেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশের প্রায় চার কোটি নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে দেশের নারীরা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবেন এবং শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবেন।
দেশের চলমান অগ্রযাত্রায় নারীদের সহযোগিতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, "মায়েরা ও বোনেরা যদি সরকারের পাশে থাকেন, তবে আমরা পর্যায়ক্রমে সারা দেশেই ফ্যামিলি কার্ডের এই সুবিধা পৌঁছে দিতে পারব। আমাদের মূল লক্ষ্য দেশের মানুষের মুখে হাসি ফোটানো।"
বক্তব্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমরা সবাই মিলে শান্তিতে থাকতে চাই। ধর্ম যার যারই হোক না কেন, হাজার বছর ধরে এ দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। আমরা মানবিকতার ভিত্তিতে বৈষম্যহীনভাবে দেশ পুনর্গঠন করতে চাই।"
সবার জন্য সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের আগের স্লোগান ছিল ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এবার আরেকটি নতুন কথা বলতে চাই—‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ।’ দেশের সবাই যেন একটু ভালোভাবে চলতে পারেন, সেটিই বর্তমান সরকারের রাজনীতির মূল লক্ষ্য।"
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফেব্রু ২৬, ২০২৬
জুলাই ৩০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
বান্দরবান | ২৮ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৮ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ২৮ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।