এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর সদর উপজেলার আলীপুর এলাকার নাঈম শেখ (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর মা নাহার বেগম কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে নাঈম শেখ বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
পরিবারের দাবি, নাঈম শেখ মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না। তাঁর উচ্চতা প্রায় ৫ ফুট, চুল কোঁকড়ানো এবং উভয় হাতের বাহুতে কাটা দাগ রয়েছে। নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল নীল রঙের জামা ও কালো রঙের প্যান্ট।
নাঈমের মা নাহার বেগম জানান, ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন
তিনি তাঁর ছেলেকে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ নাঈম শেখের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে তাঁর মা নাহার বেগমের মোবাইল নম্বর ০১৭৪৭-৯০৯৭৩৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৪ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।