এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাষ্ট্রপতি পদে আর থাকছেন না মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব থেকে ইস্তফা দেবেন। সরকারি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পদত্যাগের সম্ভাব্য সময় ও প্রক্রিয়া
সূত্র জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিজেই একটি সম্মানজনক বিদায় চাইছেন। ইতোমধ্যে সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। আগামী ২৫ জুলাইয়ের আগেই তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
নতুন রাষ্ট্রপতি চয়ন ও নির্বাচন প্রক্রিয়ায় বিলম্ব হলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।
নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা
নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। সম্ভাব্য রাষ্ট্রপতির দৌড়ে রয়েছেন:
বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খান
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার
শারীরিক অবস্থা ও অতীত পটভূমি
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন এবং একই বছরের ২৪ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি বেশ কিছু শারীরিক জটিলতায় ভোগেন। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার ‘ওপেন হার্ট সার্জারি’ করা হয় এবং পরবর্তীতে যুক্তরাজ্যে এনজিওপ্লাস্টির মাধ্যমে তার হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী উদ্ভূত পরিস্থিতে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং অন্তর্বর্তী সরকার গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে টানা শারীরিক অসুস্থতার দরুন তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী নন বলে জানা গেছে।
জুন ২২, ২০২৬
ফেব্রু ২৩, ২০২৬
জুলাই ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২৩ জুলাই, ২০২৬
নওগাঁ | ২৩ জুলাই, ২০২৬
রাজনীতি | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় | ২৩ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।