এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন চললেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ বা আনুষ্ঠানিক ঘোষণা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, পদত্যাগের বিষয়টি সম্পূর্ণ রাষ্ট্রপতির ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক অঙ্গনে চলা এই গুঞ্জনের কথা স্বীকার করেন।
তিনি বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সমাজে ও রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। তবে গুঞ্জন কেবলই গুঞ্জন। তিনি পদত্যাগ করবেন কি না—সেই প্রশ্নের সঠিক উত্তর কেবল তাঁকেই জিজ্ঞেস করে জানতে হবে।”
সাংবিধানিক প্রক্রিয়ার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ রয়েছে। রাষ্ট্রপতি চাইলে স্বাস্থ্যগত বা অন্যান্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতেই পারেন। তবে এটি তাঁর নিজস্ব সিদ্ধান্ত এবং এতে সরকারের কিছু করার নেই।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও গুঞ্জন ঘুরপাক খাচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় (বঙ্গভবন) বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি।
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।