এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে হজের ব্যয় উল্লেখযোগ্য হারে কমিয়ে ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে নামিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার।
শনিবার (১৬ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এবারের হজ যাত্রার সার্বিক পরিস্থিতি ও ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকদের অবহিত করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
হাব সভাপতি বলেন, "আমরা যদি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করতে পারি, তবে হজের মোট খরচ ৫ থেকে ৬ লাখ টাকায় নামিয়ে আনা একেবারেই সম্ভব। এছাড়া ২০২৭ সাল নাগাদ হজের বিমানের টিকিটের দাম ১ লাখ টাকায় নেমে আসবে বলে আমরা আশা করছি।"
সংবাদ সম্মেলনে হাব-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, পরিবহন ব্যবস্থা এবং মিনা-আরাফাতের তাঁবু নির্বাচনের মতো জটিল কাজগুলো চ্যালেঞ্জিং ছিল। তবে মন্ত্রণালয়, হজ অফিস এবং হাব-এর সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা পেরিয়ে এবারের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
হাব নেতারা আরও জানান, সৌদি সরকারের হজ ও ওমরাহ সংক্রান্ত বেশ কিছু নতুন নীতিমালার কারণে বাংলাদেশের বিদ্যমান হজ আইনের সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আইনটি আধুনিকায়নের ওপর তারা গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল দিবাগত রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে এ বছরের প্রথম হজ ফ্লাইট (বিজি ৩০০১) জেদ্দার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই ১৩, ২০২৬
ফেব্রু ২২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ৩০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।