এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজায় হামাসের প্রভাবশালী নেতা ও কমান্ডার ইজ আল-দীন আল-হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার (১৫ মে) এক ভয়াবহ বিমান হামলায় তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে তেল আবিব। তবে এই হত্যাকাণ্ডের বিষয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
শনিবার (১৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, ইজ আল-দীন আল-হাজ্জাজ ছিলেন ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী। গাজা সিটির ‘আল-মুতাজ’ নামক একটি আবাসিক ভবন লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। সেখানে দুই দিক থেকে একযোগে তিনটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
তেল আবিব আরও জানায়, ক্ষেপণাস্ত্র হামলায় হাজ্জাজ গুরুতর আহত হওয়ার পর তাকে একটি গাড়িতে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। সেই সময় গাড়িটি লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই অভিযানে হাজ্জাজসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ।
এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নতুন মোড় নিতে শুরু করেছে। একদিকে যেমন হামাসের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চলছে, অন্যদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।