এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কৌশলগত ও বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে ওমানের পক্ষ থেকে নতুন একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ওমানের রাজধানী মাসকাটে ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চলাকালে এই প্রস্তাব উত্থাপন করা হয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রস্তাবটি বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি দুটি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। যদিও চুক্তিটি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি, তবে এটি কার্যকর হলে প্রণালির উত্তর ও দক্ষিণ উভয় দিকের নৌপথই জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
কী আছে ওমানের প্রস্তাবে?
প্রস্তাব অনুযায়ী, ওমানের জলসীমায় অবস্থিত 'দক্ষিণ করিডর' দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলো যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো সম্পূর্ণ অবাধে যাতায়াত করতে পারবে। অন্যদিকে, ইরানের জলসীমায় থাকা 'উত্তর করিডর' ব্যবহার করতে চাইলে জাহাজগুলোকে তেহরানের পূর্বানুমতি নিতে হবে। তবে এই বিশেষ ব্যবস্থার অধীনে জাহাজ চলাচলের জন্য কোনো ধরনের শুল্ক বা টোল নেওয়া হবে না।
নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা
হরমুজ প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত আলোচনা করেছেন। আরাগচি তার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজের অবাধ ও নিরাপদ যাতায়াতের সুবিধার্থে একটি ‘মধ্যবর্তী লেন’ চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।
আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য খাতের জন্য অত্যন্ত সংবেদনশীল এই নৌপথটির অচলাবস্থা নিরসনে ওমানের এই উদ্যোগকে বেশ ইতিবাচক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের জবাবে ইরান কৌশলগত এই নৌপথটি কার্যত বন্ধ করে দিয়েছিল।
জুন ২১, ২০২৬
জানু ১১, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।