এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় জেলা যুবদলের বহিষ্কৃত সহ-ক্রীড়া সম্পাদক জাহিন শেখ (৪০) গুরুতর জখম হয়েছেন। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কব্জি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের হোমিওপ্যাথি কলেজ এলাকায় এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত জাহিন শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জের মরহুম রজব আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে হোমিওপ্যাথি কলেজ এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জাহিন শেখের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।
আহত জাহিনের শারীরিক অবস্থা সম্পর্কে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানান, ধারালো অস্ত্রের আঘাতে রোগীর শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তার বাম হাতের কব্জিটি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া দু’পায়ের তালু থেকে গোড়ালি পর্যন্ত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর উন্নত চিকিৎসার সুবিধার্থে তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, হামলায় জাহিন শেখের একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইতিমধ্যে দু’জনের নাম পাওয়া গেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এপ্রিল ৪, ২০২৬
ডিসেম্বর ৩০, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাঙ্গামাটি | ১১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১১ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১১ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।