এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে লাঞ্ছনা ও ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির সঠিক সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদপ্তর।
শনিবার (১৬ মে) পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতামূলক এক জরুরি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সংগৃহীত সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করা হয়েছে। ফুটেজের ভিত্তিতে একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার পরিচয় ও বর্তমান অবস্থান শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যে, সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, অবস্থান কিংবা ঘটনা সংশ্লিষ্ট কোনো তথ্য যদি কারো জানা থাকে, তবে তা যেন অবিলম্বে পুলিশকে জানানো হয়।
তথ্য দেওয়ার মাধ্যম:
নির্ভরযোগ্য তথ্য প্রদানের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে। তথ্যদাতারা **০১৩২০-০৮৯৩০৫ (01320-089305)** নম্বরে যোগাযোগ করে পুলিশকে সহায়তা করতে পারবেন।
পুলিশ সদরদপ্তর থেকে আরও নিশ্চিত করা হয়েছে যে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হলে তথ্যদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ঢাকা | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ১৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।