এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামীর উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার ভিত্তি সুদৃঢ় করার ওপর জোর দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৫2 সালের ভাষা আন্দোলন কেবল ইতিহাসের একটি ঘটনা নয়, বরং এটি বাঙালির মৌলিক অধিকার আদায়ের এক দীপ্ত প্রতীক। ভাষার অধিকার প্রতিষ্ঠায় বাঙালিকে চরম ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইতিহাস সাক্ষী, ত্যাগ ও সংগ্রাম ছাড়া কোনো জাতি তাদের কাঙ্ক্ষিত অধিকার অর্জন করতে পারেনি।’
শিক্ষাকে রাষ্ট্রগঠনের মূল ভিত্তি হিসেবে অভিহিত করে ববি হাজ্জাজ বলেন, ‘ভিত্তি দুর্বল হলে তার ওপর বহুতল ভবন দাঁড় করানো যেমন অর্থহীন, তেমনি শিক্ষার অবকাঠামো মজবুত না হলে জাতির উন্নতি সম্ভব নয়।’
শিক্ষার মানোন্নয়নে তিনি ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি বিষয়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘আমাদের পাঠ্যক্রম হতে হবে যুগোপযোগী, শ্রেণিকক্ষে পাঠদান নিশ্চিত করতে হবে এবং সারা দেশে শিক্ষার মানে একটি সামঞ্জস্য বজায় রাখতে হবে।’
দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের সব দপ্তরে দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। দেশপ্রেমের প্রমাণ কেবল রাজপথের আন্দোলনে নয়, নিজ নিজ কর্মক্ষেত্রেও দিতে হবে। একটি দুর্নীতিমুক্ত, মানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।