এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশ গড়ার কাজে ‘মব কালচার’ বা উচ্ছৃঙ্খল আচরণ বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা বিশৃঙ্খলা সৃষ্টি বা ‘মব’ তৈরির চেষ্টা করছেন, তাদের অবিলম্বে এই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘মব’ বলতে মূলত একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করাকে বোঝায়। সবাইকে দায়িত্বশীল জায়গা থেকে দেশের জন্য কাজ করতে হবে। এর বাইরে গিয়ে কেউ যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেন বা বিশৃঙ্খলা করতে চান, তবে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
সদ্য অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ টেনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘সংসদ নির্বাচন শেষে এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, যা মূলত জুলাই সনদেরই প্রতিফলন। এটি সংসদে বিল আকারে উত্থাপিত হবে এবং স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এ বিষয়ে নতুন করে শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই।’
তিনি আরও বলেন, ‘যেসব বিষয়ে ‘না’ ভোট বা নোট অব ডিসেন্ট এসেছে, সেগুলো নিয়ে সংসদে আলোচনা হবে এবং আইনবিদদের ব্যাখ্যা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’
সবশেষে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক মত ও পথের ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সব বিষয়েই বিরোধিতা করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ ও সরকারকে সহযোগিতা করতে এবং দেশ গড়ার কাজে সবাইকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।
জুন ২৭, ২০২৬
জুন ২৪, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৭ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৭ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
নওগাঁ | ২৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।