এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা ভাষাকে মায়ের ভাষা হিসেবে যথাযথভাবে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান বা শব্দবন্ধ ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তার এই বক্তব্য ঘিরে বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, "বাংলাকে যদি হৃদয়ে ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না। ‘ইনকিলাব জিন্দাবাদ’ বা ‘ইনকিলাব মঞ্চ’—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই। যারা একসময় আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, এগুলো মূলত তাদেরই ভাষা।"
নিজের এই বক্তব্যের কারণে সমালোচনার শিকার হতে পারেন—এমন আশঙ্কা প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, "এসব কথা বললে অনেকেই হয়তো আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে। তারপরও আমি কথাগুলো বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম এবং আজ আমি মন্ত্রী হয়েছি।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।