এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
সরকার গঠনের আনুষ্ঠানিকতার পাশাপাশি নতুন প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে, তা নিয়ে ছিল নানান জল্পনা-কল্পনা। গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্তের পর থেকেই অন্তর্বর্তী সরকার নতুন প্রধানমন্ত্রীর বাসভবন খোঁজা শুরু করে। অবশেষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি ভবনটি ছেড়ে দেওয়ার পর নতুন সরকারের প্রধানমন্ত্রীর বসবাসের উপযোগী করতে সেখানে সংস্কার কাজ চালানো হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারকাজ সম্পন্ন করতে এক থেকে দুই মাস সময় লাগতে পারে।
এর আগে, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের আবাসন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিল। কমিটি শেরেবাংলা নগরের দুটি স্থান—স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এলাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা—বিবেচনা করে। এর মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন এলাকাটিকে অধিক উপযোগী হিসেবে চিহ্নিত করে সুপারিশ করা হয়।
বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হলেও, পরিষদ এ বিষয়ে কোনো স্থায়ী সিদ্ধান্ত নেয়নি। বরং বিষয়টি পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে, তাৎক্ষণিক সমাধান হিসেবে ‘যমুনা’কেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
এদিকে, নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে কূটনৈতিক অঙ্গনেও চলছে আলোচনা। জানা গেছে, তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকছেন না।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।