এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় ৪০০ পিস ইয়াবাসহ শাহাদাত হোসেন পীযুষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী বাজার এলাকা থেকে জনতার সহায়তায় তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধাওয়া করে মারুফ হোসেন দোলন, শাওন হাওলাদার ও ফিরোজ শাহসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি পীযুষকে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করেন। পরে তাকে মারধর করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে এসআই ওমর ফারুক ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করে তাকে থানায় নিয়ে আসেন। আটক পীযুষ উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের বাসিন্দা।
পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। উদ্ধারকৃত ইয়াবার অবৈধ বাজার মূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে।
সেপ্টেম্বর ৩, ২০২৫
আগস্ট ৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।