এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ১৩ হাজার ২৩৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার বাগধা ইউনিয়ন পরিষদে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক। চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সরোয়ার হোসেন মিয়া এবং ইউনিয়ন পরিষদের সচিব গৌতম পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে উপজেলার পাঁচটি ইউনিয়নে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর আওতায় রাজিহার ইউনিয়নে ২ হাজার ৬৯৪টি, বাকাল ইউনিয়নে ২ হাজার ২৯৮টি, বাগধা ইউনিয়নে ২ হাজার ৬৭৮টি, গৈলা ইউনিয়নে ২ হাজার ৮৭৪টি এবং রত্নপুর ইউনিয়নে ২ হাজার ৬৯৪টি অসহায় পরিবারকে ভিজিএফ কর্মসূচির অধীনে এই চাল দেওয়া হয়।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
বিনোদন | ১৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ জুন, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ জুন, ২০২৬
মাদারীপুর | ১৫ জুন, ২০২৬
আন্তর্জাতিক | ১৫ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।