এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর খাল খনন কাজের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে সারাদেশে এই মহতী উদ্যোগ নিয়েছে। আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের প্রতিটি খাল খনন করা হবে। এর ফলে সেচ সুবিধা নিশ্চিত হবে এবং ইরি-বোরো মৌসুমে কৃষকরা সারা বছর পানি ব্যবহারের সুযোগ পাবেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, মাগুরা জেলায় প্রায় দেড় শতাধিক খাল রয়েছে। এর মধ্যে চলতি জুন মাসের মধ্যে জেলার ১৬টি খাল ২১.৭ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে খনন করা হবে। যার অংশ হিসেবে মহম্মদপুরের নারায়ণপুর খালের ৯৫৫ মিটার খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, “দেশের মানুষের উন্নয়নই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, বালুমহাল ও বাজার দখল এবং অনলাইন জুয়ার মতো অপরাধ নির্মূলে কঠোর অবস্থানে আছি। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব খাল খনন সম্পন্ন করা হবে। বর্তমান সরকার ব্যর্থ হওয়ার জন্য নয়, বরং জনগণকে সঙ্গে নিয়ে দেশকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে কাজ করছে।”
মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সরোয়ার জাহান সুজন, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মুরাদ হোসেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহিনুর জামান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান এবং মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিথুন রায় চৌধুরী প্রমুখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই খাল খনন প্রকল্পের সফল বাস্তবায়ন মাগুরা জেলার কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ জুন, ২০২৬
ফরিদপুর | ১৭ জুন, ২০২৬
বিনোদন | ১৭ জুন, ২০২৬
ফুটবল | ১৭ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।