এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভাবীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত অবস্থায় স্থানীয় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন চার সন্তানের জনক জয়নাল বাহাদুর নামে এক ব্যক্তি। শনিবার গভীর রাতে উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য চাত্রিশিরা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য চাত্রিশিরা গ্রামের বাসিন্দা কাবুল বাহাদুর জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে তাঁর স্ত্রী ও তিন সন্তানের জননী লিপি বেগম থাকতেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী শাহজাহান বাহাদুরের ছেলে জয়নাল বাহাদুরের সঙ্গে লিপি বেগমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
শনিবার গভীর রাতে দেবর জয়নাল বাহাদুর চুপিসারে লিপি বেগমের ঘরে ঢোকেন। অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বিষটি টের পান প্রতিবেশীরা। তারা একজোট হয়ে ঘরটি ঘিরে ফেলেন এবং দুজনকে হাতেনাতে ধরে ফেলেন। এলাকাবাসীরা জানান, ধরা পড়ার ভয়ে জয়নাল ঘরের মাচায় উঠে লুকিয়ে থাকার চেষ্টা করেও শেষ রক্ষা পাননি। পরদিন সকালে এই খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে।
ঘটনা জানতে পেরে স্বামী কাবুল বাহাদুর ঢাকা থেকে দ্রুত গ্রামের বাড়িতে ছুটে আসেন। তবে স্বামী বাড়িতে পৌঁছানোর পরপরই লিপি বেগম স্বামী ও তিন সন্তানকে ফেলে রেখে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজের বাবার বাড়িতে চলে যান।
পরবর্তীতে লিপি বেগম জানান, তিনি আর স্বামী কাবুলের সংসার করবেন না। প্রেমিক জয়নাল বাহাদুরকেই বিয়ে করবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।