এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোস্তাফিজুর রহমান রাসেল।
ব্যবসায়ীদের সুদৃঢ় আস্থা, ভালোবাসা ও সার্বিক সমর্থনকে সম্বল করেই তিনি আবারও নির্বাচনের মাঠে নামছেন বলে জানিয়েছেন। রোববার সন্ধ্যায় 'খোলা চোখ'-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ অভিপ্রায় ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে রাসেল জানান, ২০২৫ সালের ১৯ জুলাই বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতার কারণে তা স্থগিত হয়ে যায়। তবে সম্প্রতি গঠিত আহ্বায়ক কমিটির অধীনে আগামী ৯০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
নিজের প্রার্থিতার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে এই ব্যবসায়ী নেতা বলেন, "ব্যক্তিগত কোনো স্বার্থসিদ্ধির জন্য নয়; সাধারণ ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষা, একটি আধুনিক ও পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা এবং ব্যবসায়ী সমাজের মধ্যকার ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই আমি আবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি, ইনশাআল্লাহ।"
তিনি আরও বলেন, "ব্যবসায়ী ভাইদের অফুরন্ত ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার চলার পথের সবচেয়ে বড় শক্তি।" আলফাডাঙ্গা পৌর বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।