এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
এনসিপি নেতাদের গণভোট বিষয়ক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, গণভোট নিয়ে তারা যা বলছেন, তা বিষয়টি না বুঝেই বলছেন। অর্থাৎ তারা অর্ধেক বুঝে মন্তব্য করছেন। তাদের এই বক্তব্যের যথাযথ জবাব জাতীয় সংসদে দেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘এনসিপি নেতাদের বক্তব্য সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে যথাযথ শ্রদ্ধা করে এবং আমরা এই সনদের আলোকেই পথ চলতে চাই। আমাদের লক্ষ্য হলো আইন এবং জনআকাঙ্ক্ষাকে (ইমোশন) সমন্বয় করে দেশ পরিচালনা করা।’
৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা এবং সবার মতামতের ভিত্তিতেই এসব মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া দেশের নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে খাল খনন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। কুষ্টিয়ার জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হুসাইনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
মার্চ ২২, ২০২৬
আগস্ট ১৮, ২০২৬
জুলাই ৪, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।