এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়িতে পরলোকগত সুমিত্রা তঞ্চঙ্গ্যার পারলৌকিক শান্তি ও সদগতি কামনায় বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ সোমবার ভোররাতে পরলোকগমন করেন ইউপি সদস্য ভারত সেন তঞ্চঙ্গ্যা ও মাওসেতুং তঞ্চঙ্গ্যার মমতাময়ী মা সুমিত্রা তঞ্চঙ্গ্যা। তাঁর স্মরণে এবং আত্মার শান্তি কামনায় সোমবার (১৬ মার্চ) পারিবারিক উদ্যোগে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।
রোয়াংছড়ি সদরস্থ মাওসেতুং তঞ্চঙ্গ্যার নিজ বাসভবনের আঙিনায় আয়োজিত এই অনুষ্ঠানে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ দানসামগ্রী ভিক্ষু সংঘের নিকট উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ও পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি উ. পঞ্ঞানাইদা মহাথের। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ আশীর্বাদ ও ধর্মদেশনা প্রদান করেন পাগলাছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আগগশ্রী মহাথেরসহ অন্যান্য বিশিষ্ট ভিক্ষু সংঘ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে.এস. মং মারমা, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক লুসাইমং মারমা, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাবেক ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও অংশৈমং মারমা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য চনুমং মারমা এবং হেডম্যান শৈসাঅং মারমাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় সহস্রাধিক বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নিয়ে প্রয়াত সুমিত্রা তঞ্চঙ্গ্যার আত্মার শান্তি ও সদগতি কামনায় প্রার্থনা করেন। বুদ্ধের বাণীর আলোকে পরলোকগত সুমিত্রা তঞ্চঙ্গ্যার জন্য পুণ্যরাশি উৎসর্গ করা হয় এবং তাঁর পরবর্তী জন্ম যেন মঙ্গলময় হয়, সেই আশীর্বাদ গ্রহণ করেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা।
অক্টোবর ২৭, ২০২৫
ফেব্রু ১১, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।