এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের অংশ হিসেবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭ তলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার বিদ্যমান সহযোগিতা, আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন অগ্রগতি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধান এবং জাতিসংঘের বৈশ্বিক শান্তি রক্ষা, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের ধারাবাহিক অবদান তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জাতীয় অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে জাতিসংঘের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘদিনের অংশীদারত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর জোর দেন। এ ছাড়া বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উভয় পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।
জুন ৪, ২০২৬
মার্চ ২৬, ২০২৫
জুলাই ১৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।