এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মাতৃভাষা বাংলায় ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে—বাংলাদেশ সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে—তিনি এ ভাষণ দেন। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এটিই তাঁর প্রথম ভাষণ।
বিশ্বনেতাদের সামনে দেশের মানুষের আবেগ, অনুভূতি ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি। এর আগে তাঁর পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন ও বক্তব্য রেখেছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন জানান, দেশের কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বিশ্ব দরবারে বাংলা ভাষায় দেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ দর্শন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার বিশেষভাবে স্থান পায়। এছাড়া বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার, তরুণ ও নারী সমাজের ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, বহুপাক্ষিক ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তাঁর বক্তব্যে গুরুত্ব পায়।
সাধারণ পরিষদ হলে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে উপস্থিত বিশ্বনেতাদের মনোযোগের পাশাপাশি অধিবেশন কক্ষের নির্ধারিত আসনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজধানী | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।