এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান।
সেপ্টেম্বর মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি। এছাড়া একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধার কার্যক্রমে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয় সনদপত্র।
গতকাল মঙ্গলবার বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এ সম্মাননা প্রদান করেন। জেলা পুলিশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সেবা কার্যক্রম ও প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছেন ওসি মোহাম্মদ
মাসুদ খান।
পুরস্কার গ্রহণের পর ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, এই সাফল্য অর্জন কোনো একক ব্যক্তির নয়। এটি আগৈলঝাড়া থানার প্রতিটি কর্মকর্তা ও সদস্যদের পরিশ্রম, পেশাদারিত্ব ও সততার ফল এবং এই এলাকার সকল মানুষের সহযোগিতা। তিনি জানান, গত সেপ্টেম্বর মাসে উপজেলাবাসীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২১৭ পিচ ইয়াবা, ৫৪০ গ্রাম গাঁজা ও প্রায় ২০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৭৫টি মামলায় আসামি করা হয়েছে ৭০ জনকে। থানা পুলিশের এই অভিযানে ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং আগৈলঝাড়াবাসীর সার্বিক
সহযোগিতা ও আস্থার কারণেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা সম্ভব হচ্ছে। এ সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং অপরাধমুক্ত আগৈলঝাড়া গড়ার লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আগৈলঝাড়া থানার এই সাফল্য জেলারঅন্যান্য ইউনিটের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।