এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী পোস্ট অফিস থেকে পুরনো ডাকবাংলা সংলগ্ন ব্র্যাক অফিস পর্যন্ত মূল সড়ক ও খাল দখল করে অবৈধভাবে বাঁশের ব্যবসা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। দীর্ঘদিন ধরে চলা এই দখলের কারণে সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সংযোগকারী মূল খালটিতে মাসের পর মাস বাঁশ ভিজিয়ে ও ফেলে রেখে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে ট্রলার, নৌকাসহ অন্যান্য নৌযান চলাচলে চরম বিঘ্ন ঘটছে। দীর্ঘদিন বাঁশ পচে খালের পানি দূষিত ও কুচকুচে কালো হয়ে গেছে, যা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে খালের আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবহারে ব্যাঘাত ঘটছে।
শুধু খালই নয়, রাত নামলেই বিভিন্ন এলাকা থেকে টমটমে করে বাঁশ এনে মূল সড়কের ওপর জড়ো করা হয়। সড়কের ওপরই বাঁশ ওঠানো-নামানোর কারণে আগৈলঝাড়া-গৌরনদী মূল সড়কে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াতকারী যানবাহনগুলো সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। দ্রুত সরেজমিনে তদন্ত করে খালের অবৈধ দখলদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।