আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
৫ নভেম্বর, ২০২৫ ৭:৪৭ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার গৈলা আল ফারুক এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্দেশনায় ও উপজেলা ড্যাবের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সহ-দপ্তর সম্পাদক ডা. গোলাম মোর্শেদ সজীব। তিনি বলেন, “শুধু আজকের এই ক্যাম্পেইনে নয়, ধাপে ধাপে উপজেলার সকল শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করতে ড্যাব মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নিয়েছে।”

ক্যাম্পেইনে স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশ নেন এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারাদেশে ড্যাব বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। সেই ধারাবাহিকতায় আগৈলঝাড়ায় দিনের অন্যতম এই সেবামূলক আয়োজন সম্পন্ন হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।