এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মেগা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। বুধবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ও খোকসা ফুটবল একাদশ।
রোমাঞ্চকর এ ম্যাচে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশ ১–০ গোলে খোকসা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। খেলার একমাত্র গোলটি করেন কুষ্টিয়া জেলা একাদশের খেলোয়াড় রানা। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তাকেই ম্যাচসেরা হিসেবে ঘোষণা করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে আজিজুল ট্রেডার্সের সৌজন্যে তাকে পুরস্কৃত করা হয়।
খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।
এ ছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও খোকসা যুবসংঘ ও পাঠাগারের সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ খান রাজু, অর্থ সম্পাদক নুরুজ্জামান এবং শামীম আহমেদ বাবু।
পুরো খেলাজুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ। ম্যাচের প্রতিটি মুহূর্তে ছিল উৎসবের আমেজ, যা খোকসার ক্রীড়াপ্রেমী মানুষের মাঝে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।