এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মো. সেলিম হোসেন পাইক নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার রাজিহার গ্রামের বাসিন্দা সেলিম হোসেন অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় খোকন দাস, সঞ্জিত দাস ও সৌরভ দাসসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট তিনি নিজ বাড়ির দক্ষিণ পাশের রাস্তার ধারে চারটি কলাগাছ ও পাঁচটি চাম্বল গাছের চারা রোপণ করেন। কিন্তু পরদিনই অভিযুক্তরা চারাগুলো উপড়ে ফেলে দেয়।
তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ আগস্ট পুনরায় গাছ লাগাতে গেলে অভিযুক্তরা লাঠিসোটা নিয়ে তাকে মারধর করতে তেড়ে আসে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি গত ১৯ আগস্ট আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সেলিম হোসেন জানান, অভিযুক্তরা জমি দখলের চেষ্টার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে নানা ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে তিনি বলেন, "আমার ৩৭ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে সার্বক্ষণিক শয্যাশায়ী। ফলে নিজের পাশাপাশি স্ত্রী ও অসুস্থ সন্তানের নিরাপত্তা নিয়ে আমি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছি।"
সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি পুরো ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
ফেব্রু ৯, ২০২৬
মার্চ ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।