এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী বাগধা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন ও বইমুখী করার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে ‘সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করাই আমাদের মূল লক্ষ্য’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ পরামর্শ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব আব্দুর রহমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও বিদ্যালয়ের সাবেক এডহক কমিটির সভাপতি জনাব কে. এম. রেজাউল ফিরোজ রিন্টু।
প্রধান অতিথির বক্তব্যে কে. এম. রেজাউল ফিরোজ রিন্টু বলেন, “শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই চলবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানমূলক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
সভায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়। এতে নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষক-অভিভাবকের নিবিড় যোগাযোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে আরও ভালো ফলাফলের পাশাপাশি দেশ ও সমাজের জন্য যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
মার্চ ১২, ২০২৫
ডিসেম্বর ২২, ২০২৫
জুন ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।