এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের খাদ্যান্ন সহায়তা নিশ্চিত করতে ভিজিএফের (ভিজিএফ) চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলার ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে গৈলা মডেল ইউনিয়নের মোট ৫৫০টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না এবং ৪ নম্বর গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সহায়তার চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এলাকার সুবিধাভোগীরা। প্রাকৃতিক দুর্যোগ ও দূর্যোগপরবর্তী সময়ে অসহায় মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে ভবিষ্যতে এ ধরনের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান স্থানীয় অতিদরিদ্র পরিবারগুলো।
জানু ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।